নিজস্ব প্রতিনিধি : মুন্সিগঞ্জের লৌহজং এলাকায় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার ও নকল বৈদ্যুতিক সমগ্রী উৎপাদন, মজুদ ও বিক্রি করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে র্যাবের ভ্রাম্যমাণ আদালতে ২০ লক্ষ টাকা জরিমানা।
এরই ধারাবাহিকতায় গত ১৮ মে ২০২৩ খ্রিঃ তারিখ র্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাজহারুল ইসলাম ও র্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল মুন্সিগঞ্জ জেলার লৌহজং এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করে। এসময় বিএসটিআই এর প্রতিনিধির উপস্থিতিতে উক্ত ভ্রাম্যমাণ আদালত উল্লেখিত এলাকায় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার ও নকল বৈদ্যুতিক সমগ্রী উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে ০২টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২০,০০,০০০/- (বিশ লক্ষ) টাকা জরিমানা প্রদান করেন।
যার মধ্যে এস টি সি ইলেকট্রিক ইন্ডষ্ট্রিজ’কে নগদ ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা ও তাহসিফ ক্যাবলস’কে নগদ ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা জরিমানা প্রদান করেন। এছাড়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে উক্ত মোবাইল কোট আনুমানিক ২,৩০,০০০/- (দুই লক্ষ ত্রিশ হাজার) টাকা মূল্যের অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, নকল বৈদ্যুতিক সমগ্রী জব্দ ও ধ্বংশ করা হয়।
আপনার মতামত লিখুন :