নিজস্ব প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জ ও নারায়ণগঞ্জের রুপগঞ্জ এলাকা হতে ১২৮ বোতল ফেনসিডিলসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
গত১৭ মে ২০২৩ খ্রিঃ তারিখ র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার জেলার নবাবগঞ্জ থানাধীন কলাকোপা এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৩,০৬,০০০/- (তিন লক্ষ ছয় হাজার) টাকা মূল্যের ১০২ (একশত দুই) বোতল ফেনসিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। মোঃ সেলিম রানা (৩৪) ও ২। মোছাঃ শবিতা (৩২) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০৩টি মোবাইল ফোন ও নগদ- ১,০৩,৫০০/- (এক লক্ষ তিন হাজার পাঁচশত) টাকা উদ্ধার করা হয়।
এছাড়া একই তারিখ র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন পূর্ব চনপাড়া এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৭৮,০০০/- (আটাত্তর হাজার) টাকা মূল্যের ২৬ (ছাব্বিশ) বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ তোবারক হোসেন (৫৬) বলে জানা যায়।
এসময় তার নিকট থেকে মাদক বিক্রয়ের নগদ- ৮,০০০/- (আট হাজার) টাকা উদ্ধার করা হয়।
আপনার মতামত লিখুন :