প্রিন্ট পত্রিকাগুলোকে বন্ধের আওতায় আনা উচিত: বিএমএসএফ | Daily AjKaler Kontho

প্রিন্ট পত্রিকাগুলোকে বন্ধের আওতায় আনা উচিত: বিএমএসএফ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২৫, ২০২০, ১১:৫৮ অপরাহ্ন
প্রিন্ট পত্রিকাগুলোকে বন্ধের আওতায় আনা উচিত: বিএমএসএফ

নিজস্ব প্রতিবেদক : মহামারী করোনা মোকাবেলায় দেশের প্রিন্ট পত্রিকাগুলোকে বন্ধ রেখে অনলাইন সংস্করণের আওতায় আনার দাবি করা হয়েছে। যেখানে পত্রিকাগুলো বিজ্ঞাপনও অনলাইন ভার্সনে চালু রাখতে পারবেন।

করোনা ভাইরাস এড়াতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ’র পক্ষ থেকে সরকার ও গণমাধ্যমের নিকট এমন দাবি করা হয়েছে।

বুধবার বিএমএসএফ’র পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর বলেন, এমননিতেই করোনার ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ হিমশিম খাচ্ছে। কোনভাবেই বাংলাদেশ ঝুঁকিমুক্ত নয়। কাগজের মাধ্যমেও করোনার ভাইরাস ছড়াতে পারে। দৈনন্দিন দেশে লাখলাখ পত্রিকা মানুষের হাতবদল হয়। পত্রিকার মাধ্যমেও কোন না কোন ভাবে ভাইরাস ছড়াতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, করোনার এ ছোঁয়াচে ভাইরাসটি নানা ভাবে বিস্তার ঘটছে। তবে পেপার পত্রিকার মাধ্যমেও এর বিস্তার ঘটতে পারে। দৈনিক লাখ লাখ পত্রিকা বিভিন্ন জনের হাতঘুরে গ্রাহকের হাতে পৌঁছে থাকে। সেক্ষেত্রে ঐ গ্রাহকও নিরাপদ নয়। ইতিমধ্যে দেশের বিভিন্ন এলাকার গ্রাহকরা পত্রিকা রাখাও বন্ধ করে দিয়েছেন।

আজকালের কন্ঠ / জাফর / মিজান