স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের চেমসফোর্ডের কাউন্টি গ্রাউন্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। এরপরও ফিল্ডিং করেছিলেন তিনি। এমনকি চোট নিয়েই বেশ অনায়াসে সাকিবকে ব্যাটিং করতে দেখা গেছে।
এদিকে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে আজ বিকেলে মাঠে নামবে তামিমরা। তবে এই ম্যাচের আগেও দুঃসংবাদ পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
আঙুলের চোটের কারণে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে অন্তত ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। আর তাই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে সাকিবকে ছাড়াই মাঠে নামতে হবে টাইগারদের।
এর আগে, শুক্রবার (১২ মে) সাকিবের আঙুলের ব্যথা নিয়ে কোনো শঙ্কা ছিল না। তবে শনিবার জানা যায়, আঙুলে ব্যথার পরিমাণ অনেকটা বেশি। তাই ব্যথা না কমায় তাকে আইরিশদের বিপক্ষে আর দেখা যাবে না।
আপনার মতামত লিখুন :