স্পোর্টস ডেস্ক : তাইজুল ইসলামের বল অফ সাইডে ঠেলে দিয়ে দৌড় দিলেন হ্যারি টেক্টর। সিঙ্গেল নিয়ে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নিলেন আইরিশ এই মিডল অর্ডার ব্যাটার। এতে বৃষ্টিবিঘ্নিত ৪৫ ওভারের ম্যাচে টাইগারদের চোখ রাঙানি দিয়ে বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছে আয়ারল্যান্ড দল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৬ ওভার শেষে আইরিশদের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ২০১ রান। এখন হ্যারি টেক্টর ৯৩ বলে ১০০ ও জর্জ ডকরেল ২০ বলে ২১ রানে অপরাজিত রয়েছেন।
আপনার মতামত লিখুন :