বিবির বাগিচা সমাজকল্যাণ পরিষদের উদ্যেগে করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করছে | Daily AjKaler Kontho

বিবির বাগিচা সমাজকল্যাণ পরিষদের উদ্যেগে করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করছে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২৪, ২০২০, ৪:৪৬ অপরাহ্ন
বিবির বাগিচা সমাজকল্যাণ পরিষদের উদ্যেগে করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করছে

নিজস্ব প্রতিবেদক : বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের ভয়াবহতা থেকে ঘনবসতি পূর্ণ বাংলাদেশের জানমাল রক্ষার্থে করোনা ভাইরাস সংক্রান্ত সতর্কতার অংশ হিসেবে যাত্রাবাড়ি থানাধীন বিবির বাগিচা সমাজকল্যাণ পরিষদের উদ্যেগে গত ২০/০৩/২০২০ইং সকাল ৯.৩০ হতে ১১টা পর্যন্ত বিবির বাগিচা এলাকার ৪টি মসজিদ -বাইতুল ইজ্জত জামে মসজিদ (বিবির বাগিচা ১নং গেইট),বাগে জান্নাত জামে মসজিদ, দারুল ইসলাম জামে মসজিদ এবং বাইতুস সালাত জামে মসজিদ (ঝিলপার) এর প্রতিটি জায়গায় স্যাভলন স্প্রে করা হয়। দুপুর ১১.৩০মিঃ হতে সকল মসজিদের প্রধান ফটকে প্রত্যেক মুসুল্লির হাতে হ্যক্সিসল হ্যান্ড রাব স্প্রে করা হয়। আজ রোববার সরাদিন ব্যাপি এলাকায় প্রবেশ পথ সহ বিভিন্ন জায়গায় করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে, স্বল্প আয়ের মানুষের মাঝে বিনামূল্যে হাত পরিস্কার রাখার জন্য হাত ধোয়ার স্যানিটারি সেবা প্রদান করা হয় । সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন খলিল, সহ সাধারণ সম্পাদক সজল মাহমুদ, সহ সাধারণ সম্পাদক হাজী ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মোঃ তকদীর হোসেন ভূঁইয়া সেন্টু, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান কিরন, অর্থ সম্পাদক হাজী শাহাজাহান সরকার, শিক্ষা বিষয়ক সম্পাদক দীন মোহাম্মদ কবীর, কার্যনির্বাহী সদস্য নেছারুল হক ভূঁইয়া ডিটু, সদস্য হাজী বাদশাহ ফয়সাল এবং ইমতিয়াজ ভূঁইয়া এর ব্যবস্থা করে সমাজ কল্যান পরিষদের নেতা কর্মীরা । এ ব্যাপারে এলাকাবাসী সন্তষ্টি এবং উদ্যোগক্তাদের ধন্যবাদ জ্ঞাপন করছে।

আজকালের কন্ঠ /সানি /মিজান