বিএনপি যে তিনটি দাবি নিয়ে মাঠে নেমেছে : কাদের | Daily AjKaler Kontho

বিএনপি যে তিনটি দাবি নিয়ে মাঠে নেমেছে : কাদের


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ১০, ২০২৩, ১:০৮ অপরাহ্ন
বিএনপি যে তিনটি দাবি নিয়ে মাঠে নেমেছে : কাদের

আজকালের কন্ঠ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যে তিনটি দাবি নিয়ে মাঠে নেমেছে। তার ব্যাপারে বিদেশি বন্ধুরা সরকারের কাছে কোনো প্রস্তাবও করেনি, কোনো চাপও সৃষ্টি করেনি।

বুধবার (১০ মে) দুপুরে রাজধানীর একটি হোটেলে ‘সাব-রেজিওনাল মিটিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ অন এক্সিলারেটিং দ্য ট্রানজিশন টু ইলেকট্রিক মোবিলিটি ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সরকারের পদত্যাগ, পার্লামেন্টের বিরতি ও তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে বিএনপি মাঠে নেমেছে।