করোনাঝুঁকিতে পেঁয়াজের বাজারে আগুন | Daily AjKaler Kontho

করোনাঝুঁকিতে পেঁয়াজের বাজারে আগুন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২১, ২০২০, ১:৪৫ অপরাহ্ন
করোনাঝুঁকিতে পেঁয়াজের বাজারে আগুন

আজকালের কন্ঠ ডেস্ক : করোনাভাইরাসের প্রকোপ বাড়ার আশঙ্কায় বাজারে বেড়ে গেছে পেঁয়াজের দাম। গত কয়েকদিন আগেও পেঁয়াজের দাম কমছিল। তবে করোনাভাইরাসের প্রভাবে ফের পেঁয়াজের দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে।

করোনাভাইরাস আতঙ্ককে পুঁজি করে এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা পেঁয়াজের দাম বাড়িয়েছে বলে অভিযোগ ক্রেতাদের।

দেশের বিভিন্ন বাজারে দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকা। গত কয়েকদিন আগেও ৪০-৪৫ টাকা কেজি বিক্রি হয় পেঁয়াজ।

বিক্রেতারা বলছেন, করোনাভাইরাসের কারণ দেখিয়ে আড়ৎ থেকে এসব পণ্যের দাম বাড়িয়ে দেয়া হয়েছে। আড়তে দাম বাড়ার কারণে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

আজকালের কন্ঠ /এমএম