আজকালের কন্ঠ ডেস্ক : ঈদে দীর্ঘ ছুটির পর খুলতে শুরু করেছে শিল্প-কারখানা। অন্যদিকে হজ ব্যবস্থাপনার কাজ এগিয়ে চলছে। এসব দিক বিবেচনায় ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এরই ধারাবাহিকতায় আগামীকাল বৃহস্পতিবার (৪ মে) বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটির দিনও ব্যাংক খোলা রাখা হবে।
বুধবার (৩ মে) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন খোলা রাখা সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
আগামী ২১ মে বাংলাদেশ থেকে সৌদিগামী হজ ফ্লাইট শুরু হতে যাচ্ছে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ বা ২৮ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন।
আপনার মতামত লিখুন :