আজমত উল্লাকে কারণ দর্শানোর চিঠি | Daily AjKaler Kontho

আজমত উল্লাকে কারণ দর্শানোর চিঠি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ১, ২০২৩, ৬:২৫ অপরাহ্ন
আজমত উল্লাকে কারণ দর্শানোর চিঠি

আজকালের কন্ঠ ডেস্ক : নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লার বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর চিঠি দেবে নির্বাচন কমিশন। কমিশনে এসে তাকে জবাব দিতে হবে।

রোববার (৩০ এপ্রিল) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মো. আলমগীর বলেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মন্ত্রী-এমপিসহ সংশ্লিষ্ট সবাইকে আচরণবিধি যথাযথভাবে মানতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি দেওয়া হবে।