পটুয়াখালী প্রতিনিধিঃ হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙ্গালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে ৭পদাতিক ডিভিশন ও এরিয়া সদর দপ্তর বরিশাল এর আয়োজনে ১৭মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় শেখ হাসিনা সেনানিবাসে একটি বনাঢ্য র্যালি বের হরা হয়। র্যালিতে নেতৃত্ব দেন ৭পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বরিশাল এর এনডিসি,পিএসসি,জিওসি মেজর জেনারেল আবুল কালাম
মোহাম্মাদ জিয়াউর রহমান। এছাড়া র্যালিতে ৭পদাতিক ডিভিশন ও এরিয়া সদর দপ্তর বরিশাল এর সকল অফিসার,জেওসি,অন্যান্য পদবীর সৈনিক এবং অসামরিক ব্যক্তিবর্গ অংশ গ্রহন করেন।র্যালি শুরুর প্রাক্কালে
জিওসি বাঙ্গালী জাতির প্রতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অবিস্মরনীয় অবদানকে সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন এবং তাঁর আদর্শ ও চেতনায় উজ্জীবীত হয়ে দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত হওয়ার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান। দিবসটি উপলক্ষে শেখ হাসিনা সেনানিবাসের প্রতিটি প্রবেশ পধ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ সুসজ্জিত করা হয়। এ দিনে জাতির পিতার স্মৃতি স্মরণে কেন্দ্রীয়ভাবে মিলাদ মাহফিল,বিশেষ দোয়া ও প্রামান্য চিত্র প্রর্দশনী অনুষ্ঠিত হয়।
আজকালের কন্ঠ /বাদল /মিজান
আপনার মতামত লিখুন :