এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের পাশে বাংলাদেশ ছাত্রলীগ | Daily AjKaler Kontho

এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের পাশে বাংলাদেশ ছাত্রলীগ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ৩০, ২০২৩, ৫:২৭ অপরাহ্ন
এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের পাশে বাংলাদেশ ছাত্রলীগ

আজকালের কন্ঠ ডেস্ক : এসএসসি ও সমমান পরীক্ষায় অবতীর্ণ শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা মহানগর দক্ষিণ শাখার পক্ষ থেকে শিক্ষার্থী সহায়তা ও তথ্যকেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। রোববার সকাল থেকে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল কুন্ডুর তত্ত্বাবধানে প্রায় ২০টি কেন্দ্রে পরীক্ষার্থীদের জন্য সুপেয় পানি ও তথ্যসেবা প্রদান করা হয়।

এ ব্যাপারে সজল কুন্ডু বলেন, বাংলাদেশ ছাত্রলীগ দেশের সাধারণ শিক্ষার্থীদের সংগঠন। প্রধানমন্ত্রী ও দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি। পরীক্ষা কেন্দ্রে নানা ধরনের বিড়ম্বনার শিকার হয় পরীক্ষার্থীরা। পরীক্ষা কেন্দ্রে সিট খুঁজে পাওয়া, হঠাৎ কেউ অসুস্থ হয়ে গেলে তাদের প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান ও অভিভাবকদের সহায়তা প্রদানের জন্য ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পক্ষ থেকে এই শিক্ষার্থী সহায়তা ও তথ্যসেবা প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জ্ঞান চর্চার কোনো বিকল্প নেই। সেই লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করে যাবে বাংলাদেশ ছাত্রলীগ।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।