মুজিব শতবর্ষ পালন করল তোবা গার্মেন্টসের চেয়ারম্যান | Daily AjKaler Kontho

মুজিব শতবর্ষ পালন করল তোবা গার্মেন্টসের চেয়ারম্যান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১৮, ২০২০, ১:৪৯ পূর্বাহ্ন
মুজিব শতবর্ষ পালন করল তোবা গার্মেন্টসের চেয়ারম্যান

মিজানুর রহমান : অভিবাদন হে মুজিব। অভিবাদন হে চিরঞ্জীব। তব দুয়ারে মস্তক ঠুকিয়ে মরি, মুজিব আমাদের ভাই। মুজিবের মরণ নাই। তুমি এসেছিলে শুদ্ধতা ভরিয়ে, যেথায় মুক্তি ছিল মুগ্ধতা ছড়িয়ে।

শেখ মুজিবুর রহমান। কোনো সীমারেখায় আটকে যে নামের বন্দনা করার জো নেই। তিনি জন্মেছিলেন বাঙালির মুক্তির তাগিদেই। জাতিসত্তার প্রশ্নেই নয়, তিনি এসেছিলেন মানবমুক্তির কেতন উড়িয়ে।

মুজিব মানে বিস্ময়। মুজিব মানে চিরঞ্জয়। বাঙালির এক অমোঘ বিশ্বাসের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঘোর সংকটে বেলা যখন অস্ত, তোমার পরশেই তা ফের উদীত। তুমি মুক্ত। তুমিই মুক্তি। তোমার চরণে ঠেকাই ভক্তি।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি মুজিব তোমার নাম, জন্মশতবার্ষিকীতে জানাই তোমায় লক্ষ কোটি সালাম।

এই শ্লোগানকে সামনে রেখে আজ ১৭ই মার্চ মঙ্গলবার কোম্পানির মাঠ প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন তোবা গার্মেন্টসের চেয়ারম্যান দেলোয়ার হোসেন ।

শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্য মাদ্রাসায় কোরআন খতম ও দোয়া মাহফিল এবং তোবা গার্মেন্টসের সম্মানিত শ্রমিক ভাই, বোন ও তাদের ছোট্ট ছেলে, মেয়েদের কে নিয়ে কেক কেটে জন্মশতবার্ষিকী উদযাপন করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাত্রে ডিনারের ব্যবস্থা করা হয় ।

আজকালের কন্ঠ /মিজান