মিজানুর রহমান : আজ ১৭ মার্চ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী। হাজার বছরের বিদ্রোহী আগুনের সন্নিবেশ ঘটিয়ে টুঙ্গিপাড়ায় জন্মেছিলেন খোকা নামের সেই ছেলেটি। যার জন্ম দিবসে ধরণীতে সূর্য ছড়িয়েছিল মুক্তির আভা। যার জন্ম মানেই শোষিতের জয়গান আর শোষকের প্রস্থান।
শেখ মুজিবুর রহমান। কোনো সীমারেখায় আটকে যে নামের বন্দনা করার জো নেই। তিনি জন্মেছিলেন বাঙালির মুক্তির তাগিদেই। জাতিসত্তার প্রশ্নেই নয়, তিনি এসেছিলেন মানবমুক্তির কেতন উড়িয়ে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয় সকাল ৭:০৫ ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে অবস্থিত বঙ্গবন্ধু সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবুর নেতৃত্বে পূস্পর্ঘ অর্পন করা হয় এবং বিকাল ৪ টায় ১৯বঙ্গবন্ধু এর দলীয় কার্যালয়ে জাতির পিতা এবং তাঁর পরিবারবর্গের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় । এছাড়া ধানমন্ডি কলা বাগান ক্লাব মাঠকে বর্ণিল আলোক সজ্জায় সজ্জিত করে সন্ধ্যা ৭টায় আতশবাজি প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করা হয় । বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি জননেতা কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাসিম আতশবাজির কর্মসূচির উদ্বোধন করেন । উক্ত কর্মসূচি সমূহে সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু ,গাজী মেজবাউল হোসেন সাচ্চু, নির্মল চ্যাটার্জি, মজিবুর রহমান স্বপন, আশিষ কুমার মজুমদার, দেবাশীষ বিশ্বাস, আব্দুল আলীম বেপারি,সূব্রত পুরুকায়ন্ত ,মোবাশ্বের চৌধুরী, খাইরুল হাসান জুয়েল, আব্দুল্লাহ আল সায়েম, নাফিউল করিম নাফা, আজিজুল হক আজিজ, রাহুল দাস, এ্যাডভোকেট মনির হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন ।
আজকালের কন্ঠ /আজিজ /মিজান
আপনার মতামত লিখুন :