লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৫৭ জনের মৃত্যু | Daily AjKaler Kontho

লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৫৭ জনের মৃত্যু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ২৬, ২০২৩, ১১:৫২ পূর্বাহ্ন
লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৫৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে অভিবাসীদের বহনকারী দুটি নৌকা ডুবে কমপক্ষে ৫৭ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ এপ্রিল) এই তথ্য জানায় বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ভূমধ্যসাগরে অভিবাসীবাহী দুটি নৌকা ডুবে যাওয়ার পর পশ্চিম লিবিয়ার বিভিন্ন শহরের কাছে অন্তত ৫৭টি মরদেহ উপকূলে ভেসে এসেছে বলে একজন উপকূলরক্ষী কর্মকর্তা এবং একজন সাহায্যকর্মী জানিয়েছেন।

নৌকা থেকে বেঁচে যাওয়া বাসসাম মাহমুদ জানান, গত মঙ্গলবার স্থানীয় সময় রাত ২টায় ইউরোপের উদ্দেশ্যে রওনা হওয়া একটি নৌকায় প্রায় ৮০ জন আরোহী ছিলেন। নৌকা ডুবে যেতে থাকলে, তর্ক-বিতর্ক শুরু হয়। তা সত্ত্বেও নৌকা পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তি নৌকা থামাতে রাজি হননি। পরে নৌকাটি ডুবে যায়।