বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়া যাচ্ছেন : রাষ্ট্রপতি সাহাবুদ্দিন | Daily AjKaler Kontho

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়া যাচ্ছেন : রাষ্ট্রপতি সাহাবুদ্দিন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ২৬, ২০২৩, ৯:৫৩ পূর্বাহ্ন
বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়া যাচ্ছেন : রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

আজকালের কন্ঠ ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন নতুন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

বুধবার (২৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে টুঙ্গিপাড়ায় পৌঁছানোর কথা রয়েছে তার।

গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

তিনি জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এসে পৌঁছবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন তিনি।