যাত্রাবাড়ী এলাকা হতে ২৫ কেজি গাঁজা ও বিদেশী মদসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ | Daily AjKaler Kontho

যাত্রাবাড়ী এলাকা হতে ২৫ কেজি গাঁজা ও বিদেশী মদসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ২৪, ২০২৩, ৫:০৮ অপরাহ্ন
যাত্রাবাড়ী এলাকা হতে ২৫ কেজি গাঁজা ও বিদেশী মদসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

নিজস্ব প্রতিনিধি : গত ২৩ এপ্রিল ২০২৩ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৮,০০,০০০/- (আট লক্ষ) টাকা মূল্যের ২৫ (পঁচিশ) কেজি গাঁজা ও ০৫ (পাঁচ) বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। নুরজাহান আক্তার পপি (২৬) ও ২। আইনের সাথে সংঘাতে জড়িত শিশু বলে জানা যায়।

এসময় তাদের নিকট থেকে ০২টি মোবাইল ফোন ও নগদ- ১,৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা উদ্ধার করা হয়।