আজকালের কন্ঠ ডেস্ক : ঐক্য ন্যাপ সভাপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক পঙ্কজ ভট্টাচার্য মারা গেছেন। গত রোববার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে তাঁর লাইফ সাপোর্ট খুলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ তথ্য নিশ্চিত করেন তার ভায়রা ডা. মানস বসু।
রাজধানীর পান্থপথে হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ডা. কামরুল হুদার অধীনে চিকিৎসাধীন ছিলেন পঙ্কজ ভট্টাচার্য। অবস্থা সংকটাপন্ন হলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
১৯৩৯ সালের ৬ আগস্ট চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন পঙ্কজ ভট্টাচার্য। শিক্ষাজীবন কেটেছে চট্টগ্রাম ও ঢাকায়। ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ততার কারণে ১৯৫৯ সালে তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে বহিষ্কৃত হন। পঙ্কজ ভট্টাচার্য গত শতকের ষাটের দশকের ছাত্র আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং পরবর্তী বাংলাদেশের সব আন্দোলন-সংগ্রামের প্রত্যক্ষদর্শী, একজন নেতৃস্থানীয় কর্মী ও সংগঠক। ১৯৬২ সালে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও পরে কার্যকরী সভাপতি নির্বাচিত হন পঙ্কজ ভট্টাচার্য। তিনি ১৯৬৬ সালে ‘স্বাধীন বাংলা ষড়যন্ত্র’ মামলায় অভিযুক্ত হয়ে কারারুদ্ধ হন।
আপনার মতামত লিখুন :