বাস চাপায় পিকআপের চালক ও হেলপার নিহতের ঘটনায় ঘাতক বাসের চালক সজীব গ্রেফতার | Daily AjKaler Kontho

বাস চাপায় পিকআপের চালক ও হেলপার নিহতের ঘটনায় ঘাতক বাসের চালক সজীব গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ২০, ২০২৩, ১২:২১ অপরাহ্ন
বাস চাপায় পিকআপের চালক ও হেলপার নিহতের ঘটনায় ঘাতক বাসের চালক সজীব গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি : রাজধানীর শ্যামপুরে বাস চাপায় পিকআপের চালক ও হেলপার নিহতের ঘটনায় ঘাতক বাসের চালক সজীব’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

গত ০৭ নভেম্বর ২০২২ খ্রিঃ তারিখ একটি মিনি পিকআপ ঢাকা জেলার কেরাণীগঞ্জ হতে শ্যামপুর যাওয়ার পথে পোস্তগোলা ব্রীজের উপর একটি বাস বেপরোয়া গতিতে পিকআপটির সামনে অংশে সজোড়ে ধাক্কা দেয়। যারফলে উক্ত পিকআপটির সামনের অংশ দুমরে-মুচরে যায়। এতে পিকআপের চালক মোঃ আতিকুর রহমান (২৪) ও হেলপার কামরুল হুদা (২৬) গুরুতর জখমপ্রাপ্ত হয়। ঘটনার সাথে সাথে বাসের চালক দ্রুত বাস থেকে নেমে পালিয়ে যায়। উক্ত ঘটনার সংবাদ পেয়ে শ্যামপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে হাজির হয়ে ঘাতক বাসটি জব্দ করে।

অতঃপর আশপাশের লোকজনের সহযোগীতায় গুরুতর আহত অবস্থায় আতিকুর ও কামরুল’কে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উভয়কে মৃত ঘোষনা করেন।

পরবর্তীতে নিহত আতিকুর ও কামরুল এর পরিবারের পক্ষ থেকে বাদী হয়ে উক্ত বাসের (রাইদা পরিবহন) চালকের বিরুদ্ধে রাজধানীর শ্যামপুর থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১১, তারিখঃ ০৯/১১/২০২২ খ্রিঃ, ধারা- ২০১৮ সালের সড়র পরিবহন আইনের ৯৮/১০৫ ধারা। মামলার নিষয়টি জানতে পেরে বাসের চালক নিজেকে আইনের হাত থেকে বাচাঁনোর জন্য আত্নগোপনে চলে যায়। উক্ত সংবাদ পেয়ে র‌্যাব-১০ একটি আভিযানিক দল জড়িতদের গ্রেফতারের লক্ষে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় গত ১৯ এপ্রিল ২০২৩ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর শ্যামপুর থানাধীন পোস্তগোলা এলাকায় একটি অভিযান পরিচালনা করে উক্ত ঘটনার সাথে জড়িত ঘাতক বাসের চালক মোঃ সজীব হোসেন (২৭)’কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সজীব উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্তার কথা স্বীকার করে। সে আরো জানায়, উক্ত ঘটনার পর হতে সে নিজেকে আইনের হাত থেকে বাচাঁনোর জন্য দেশের বিভিন্ন এলাকায় আতœগোপন করে ছিল।

গ্রেফতারকৃত চালককে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।