অভিনেত্রী হিমি গানও গাইলেন | Daily AjKaler Kontho

অভিনেত্রী হিমি গানও গাইলেন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ১৯, ২০২৩, ৭:১৪ অপরাহ্ন
অভিনেত্রী হিমি গানও গাইলেন

বিনোদন ডেস্ক : অভিনেত্রী হিমি যেমন অভিনয়ে পারদর্শী, তেমনি তার গানের প্রতিভাও আছে। শৈশব থেকে গানও শিখেছেন তিনি।

এবার হিমি একটি গানে কণ্ঠ দিলেন। ঈদুল ফিতরের চাঁদ রাতে ধ্রুব টিভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে মাহিন আওলাদের পরিচালনায় হিমি এবং নিলয় অভিনীত নাটক ‘পরান পাখি’।

সেই নাটকেরই বিশেষ একটি গানে কণ্ঠ দিয়েছেন এ অভিনেত্রী। এতে তার সহশিল্পী আভরাল সাহির।

‘পরান পাখি’ শিরোনামের এই গানটির কথা লিখেছেন সোমেশ্বর অলি। সুর ও সঙ্গীতায়োজন করেছেন আভরাল সাহির।

হিমি বললেন, ‘ছোটবেলা থেকে গান শিখলেও কখনো মূলধারায় গান গাওয়া হয়ে ওঠেনি। অভিনয়ের দিকেই মনোযোগ ছিলো বেশি। তবে এবার পরিচালক মাহিন আওলাদ ভাই এমনভাবে অনুরোধ করলেন যে গান গাইতেই হলো। গানটির কথা, সুর ও সঙ্গীত অসাধারণ হয়েছে। আমি আশা করছি সবার ভালো লাগবে গানটি।’