বেঙ্গল প্লাস্টিকস্ লিমিটেডের টানা ১৪ বার রপ্তানি স্বর্ণপদক অর্জন | Daily AjKaler Kontho

বেঙ্গল প্লাস্টিকস্ লিমিটেডের টানা ১৪ বার রপ্তানি স্বর্ণপদক অর্জন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ১৮, ২০২৩, ৭:৩৮ অপরাহ্ন
বেঙ্গল প্লাস্টিকস্ লিমিটেডের টানা ১৪ বার রপ্তানি স্বর্ণপদক অর্জন

আজকালের কন্ঠ ডেস্ক : বেঙ্গল প্লাস্টিকস্ লিমিটেড ২০১৯-২০ অর্থবছরে দেশের রপ্তানি খাতে বিশেষ অবদানের জন্য টানা ১৪ বারের মতো জাতীয় রপ্তানি পদক (স্বর্ণ) পেয়েছে।

রোববার (১৬ এপ্রিল) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকা হোটেলে ইপিবি অ্যান্ড মিনিস্ট্রি অব কমার্স আয়োজিত অনুষ্ঠানে বেঙ্গল প্লাস্টিকস্ লিমিটেডের পরিচালক হুমায়ুন কবির বাবলুর হাতে স্বর্ণপদক তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সভাপতি মো. জসিম উদ্দিন।

এবার ৭১টি কোম্পানি দেশের রপ্তানি আয়ে অবদানের জন্য এই সম্মাননা পেয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন, স্বাগত বক্তব্য রাখেন ইপিবির ভাইস-চেয়ারম্যান এ এইচ এম আহসান।