অভিনেতা তাহসান পর্দায় নেই | Daily AjKaler Kontho

অভিনেতা তাহসান পর্দায় নেই


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ১৮, ২০২৩, ৪:২৯ অপরাহ্ন
অভিনেতা তাহসান পর্দায় নেই

বিনোদন ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান দীর্ঘদিন নতুন গান প্রকাশ থেকে দূরে ছিলেন। বর্তমানে গান নিয়েই ব্যস্ত আছেন। এর আগে নিজেই ঘোষণা দিয়েছেন অভিনয় করবেন না। সে ধারার এখনো অব্যাহত আছে।

ফলে এবারে ঈদুল ফিতরে তার অভিনীত কোনো নতুন নাটক দেখতে পাবেন না দর্শক। এদিকে সম্প্রতি এ গায়কের দুটি নতুন গান প্রকাশ হয়েছে। এগুলোর শিরোনাম ‘বলা হয় না’ ও ‘হারাই বহুদূর’।

এর মধ্যে ‘বলা হয় না’ গানটি মায়াশালিক নামে একটি ওয়েব সিরিজে ব্যবহার করা হয়েছে। দুটি গানই প্রকাশের পর বেশ প্রশংসিত হয়। এ প্রসঙ্গে তাহসান খান বলেন, ‘আগেই বলেছি আপাতত অভিনয় করব না। এটি দু-তিন বছর হতে পারে বা স্থায়ীও হতে পারে।

বর্তমানে গান নিয়ে ব্যস্ততা আমার। আসলে শ্রোতা-দর্শকদের জন্যই গান গাই। তাদের যদি ভালো লাগে তবে নিজের ভেতর আনন্দ বোধ হয়। আগ্রহ পাই আরও গান করতে। সামনে কিছু নতুন গান আসবে। আশা করি শ্রোতা-দর্শকরা সাদরে গ্রহণ করনে।’