আজকালের কন্ঠ ডেস্ক : ঈদে পরীক্ষামূলকভাবে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চালানোর অনুমতি মিলেছে। আগামী ২০ এপ্রিল সকাল ৬টা থেকে পদ্মা সেতুর বাম পাশের সার্ভিস লেন দিয়ে মটরসাইকেল চলবে। তবে সর্বোচ্চ গতিসীমা থাকতে হবে ৬০ কিলোমিটার।
মঙ্গলবার একনেকের সভা শেষে এসব তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
গত বছরের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পরদিন সেতুতে যান চলাচল শুরু হয়। প্রথম দিনে অন্তত ৪৫ হাজার যানবাহন পারাপার হয়। এর মধ্যে মোটরসাইকেল ছিল ২৭ হাজার।
ওই দিন রাতে সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হন। এরপর সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেয় সেতু কর্তৃপক্ষ।
আপনার মতামত লিখুন :