প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সিলেট সিটির আ. লীগ প্রার্থী আনোয়ারুজ্জামানের | Daily AjKaler Kontho

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সিলেট সিটির আ. লীগ প্রার্থী আনোয়ারুজ্জামানের


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ১৬, ২০২৩, ৬:১০ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সিলেট সিটির আ. লীগ প্রার্থী আনোয়ারুজ্জামানের

আজকালের কন্ঠ ডেস্ক : আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করলেন আনোয়ারুজ্জামান চৌধুরী।

রোববার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গিয়ে তিনি দলের সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তিনি প্রধানমন্ত্রীর হাতে ফুলের তোড়া তুলে দেন।

এর আগে শনিবার দুপুরে পাঁচ সিটি করপোরেশনে নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করে আওয়ামী লীগ। গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার ও জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় মেয়র প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া খুলনার বর্তমান মেয়র তালুকদার আবদুল খালেক এবং রাজশাহীর বর্তমান মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনকেও মনোনয়ন দেওয়া হয়।