সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে বিটিআরসির অনুমোদনহীন অবৈধ মোবাইলসহ ০৭ জন গ্রেফতার | Daily AjKaler Kontho

সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে বিটিআরসির অনুমোদনহীন অবৈধ মোবাইলসহ ০৭ জন গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ১৫, ২০২৩, ১১:৫৫ পূর্বাহ্ন
সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে বিটিআরসির অনুমোদনহীন অবৈধ মোবাইলসহ ০৭ জন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা হতে বিটিআরসির অনুমোদনহীন বিপুল পরিমাণ অবৈধ মোবাইলসহ ০৭ জন মোবাইল চোরাকারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।গত ১৩ এপ্রিল ২০২৩ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকায় একটি অভিযান পরিচালনা করে বিটিআরসির অনুমোদনহীন অবৈধ মোবাইল ফোন মজুদ, সরবরাহ, ক্রয় বিক্রয় ও প্রদর্শন করার অপরাধে ০৭ জন মোবাইল চোরাকারবারিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ তাইজুল ইসলাম (২৩), ২। মোঃ ইয়াসিন (২১), ৩। মোঃ জাকির (২৭), ৪। মোঃ মামুন (৩৩), ৫। মোঃ আসিফ (২৫), ৬। মোঃ ফারুক হোসাইন (৪০) ও ৭। শাহ্পরান শুভ (২৫) বলে জানা যায়।

এসময় তাদের নিকট থেকে বিটিআরসির অনুমোদনবিহীন ১৪৭টি মোবাইল সেট ও ৮৫টি মোবাইল চার্জার জব্দ করা হয়।