গাজিপুর প্রতিনিধি : গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম এর নির্দেশনায় আধুনিক বাসযোগ্য সিটি কর্পোরেশন বিনির্মাণে রাস্তাঘাট প্রশস্ত করণ, ট্রেনের ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে কোনাবাড়ী থানার ৭নং ওয়ার্ড ৯ নংওয়ার্ড ও ১২ নং ওয়ার্ড মধ্যবর্তী পুকুর পাড় হতে তুরাগ নদী পর্যন্ত পেয়ারা বাগান রাস্তার আর,সি,সি ঢালাই ড্রেনেজ কাজের শুভ উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন মোঃ আব্দুর রহমান মাস্টার সদস্য গাজীপুর মহানগর আওয়ামী লীগ। মোঃ আব্বাস উদ্দিন খোকন কাউন্সিলর ১২ নং ওয়ার্ড। মোঃ নাসির উদ্দিন মোল্লা কাউন্সিলর ৯ নং ওয়ার্ড। মোঃ কাউসার আহমেদ কাউন্সিলর ৭ নং ওয়ার্ড। মোঃআনিসুর রহমান মাস্টার সাধারণ সম্পাদক ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ। মোঃ মিজানুর রহমান সাধারণ সম্পাদক ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মোঃ আলমগীর হোসেন, মোঃ হযরত আলী,সুক্কুর সিকদার, হুমায়ুন কবির, আকবর মোল্লা, মান্নান চাকলাদার, জয়নুদ্দিন মিয়া, মোজাম্মেল হক, মোহাম্মদ দেলোয়ার ভান্ডারী, জহিরুল ইসলাম, নজরুল ইসলাম, খালেক, আব্দুর রাজ্জাক, শাহ আলম, নাজিম উদ্দিন, মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
আজকালের কন্ঠ /কবির / মিজান
আপনার মতামত লিখুন :