১০ জনের চেলসিকে হারিয়ে | Daily AjKaler Kontho

১০ জনের চেলসিকে হারিয়ে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ১৩, ২০২৩, ১১:১৮ পূর্বাহ্ন
১০ জনের চেলসিকে হারিয়ে

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদ চেলসিকে হারিয়েছে ২-০ ব্যবধানে। ম্যাচের ২১ মিনিটেই করিম বেনজেমার গোলে বিয়াল এগিয়ে যায়। পরে ব্যবধান দ্বিগুণ করেন মার্কো আসেনসিও। অন্যদিকে চেলসি কোনো গোলই ঢুকাতে পারেনি রিয়ালের জালে।

এই ম্যাচে রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেললেন বেনজেমা (১৩০টি)। খেলার দ্বিতীয়ার্ধের শুরুতে বেন চিলওয়েলকে হারিয়ে ১০ জনের দলে পরিণত হয় চেলসি।

১২ মিনিটে বক্সে ভিনিসিউস জুনিয়রের সঙ্গে বল পাসিংয়ে চেলসির জালে শট নেন বেনজেমা। সেই শট ফিরিয়ে দেন গোলরক্ষক কেপা আরিসাবালাগা। ২১তম মিনিটে বেনজেমা পেয়ে যান গোল। বেনজেমা নকআউট পর্বে তিন ম্যাচে প্রতিটিতেই গোলের দেখা পেলেন।

৫৯তম মিনিটে ডি-বক্সে ঢোকার মুখে রদ্রিগোকে টেনে ফেলে দিয়ে লাল কার্ড পান চেলসির বেন চিলওয়েল। এরপর ১০জন নিয়েই খেলতে হয়।