মোঃ কাইমুল ইসলাম ,তিতাস প্রতিনিধি : কড়িকান্দি ইউপি সদস্য ও কড়িকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছাইদুর রহমান ভূইয়ার উদ্যোগে অসহায় দুস্থ মানুষের মাঝে
পাঞ্জাবি, লুঙ্গি, থ্রি-পিছ, নামাজের জায়নামাজ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ এপ্রিল) বেলা ১০ টায় তাহার নিজ বাসভবনের সামনে নিজ অর্থায়নে এসব নতুন কাপড় ও নগদ অর্থ বিতরণ করা হয়। এসময় আনুষ্ঠানিক ভাবে ঈদ উপহারের বস্ত্র প্রত্যেককে নিজ হাতে তুলে দেন।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন কুমিল্লা – ২ (হোমনা – তিতাস) আসনে সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী,
সভাপতিত্ব করেন কড়িকান্দি ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. সাইফুল আলম মুরাদ।
এসময় উপস্থিত ছিলেন তিতাস উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শওকত আলী, কড়িকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু ইউছুফ চিশতি, তিতাস উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মো. রিপন মুন্সি, সহ বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
ছাইদুর রহমান ভূইয়া বলেন, প্রতিবছর রমজানে ইফতার সামগ্রী বিতরণ এবং ঈদ উপহার সামগ্রী বিতরণ করে থাকি।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে কুমিল্লা – ২ (হোমনা-তিতাস) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সেলিমা আহমাদ মেরী আপার আহবানে শতাধিক গরীব ও দূস্থ মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে বস্ত্র বিতরণ করা হয়েছে। আগামীতেও এ ধারা থাকবে বলে জানান তিনি।
আপনার মতামত লিখুন :