নির্মাণসামগ্রী বহনকারী ট্রাক ঈদের আগে বন্ধ থাকবে | Daily AjKaler Kontho

নির্মাণসামগ্রী বহনকারী ট্রাক ঈদের আগে বন্ধ থাকবে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ১২, ২০২৩, ৫:২৯ অপরাহ্ন
নির্মাণসামগ্রী বহনকারী ট্রাক ঈদের আগে বন্ধ থাকবে

আজকালের কন্ঠ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, ঈদের আগে তিন দিন রড, সিমেন্ট, বালুসহ নির্মাণসামগ্রী বহনকারী ট্রাক ও লং ভেহিকেল বা ট্রেইলার চলাচল বন্ধ থাকবে।

বুধবার (১২ এপ্রিল) ঈদুল ফিতরের সময় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ ও ছুটি প্রদান, সড়ক মহাসড়ক নিরাপদ ও যানজটমুক্ত রাখা নিয়ে বৈঠক শেষে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের বিকল্প হিসেবে মাওয়া ফেরিঘাটে ফেরির ব্যবস্থা রাখা হবে।