বৈদ্যুতিক তার, মবিল ও ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন মজুদ ও বিক্রি করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা | Daily AjKaler Kontho

বৈদ্যুতিক তার, মবিল ও ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন মজুদ ও বিক্রি করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ১২, ২০২৩, ৩:৩৪ অপরাহ্ন
বৈদ্যুতিক তার, মবিল ও ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন মজুদ ও বিক্রি করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি : গতকাল ১১ এপ্রিল ২০২৩ খ্রিঃ তারিখ র‌্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাজহারুল ইসলাম ও র‌্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল রাজধানীর কদমতলী, ডেমরা ও সবুজবাগ এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করে।

এসময় বিএসটিআই এর প্রতিনিধির উপস্থিতিতে উক্ত ভ্রাম্যমাণ আদালত উল্লেখিত এলাকায় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, মবিল ও ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে ০৯টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৫,৫০,০০০/- (পনেরো লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা প্রদান করেন। যার মধ্যে এবিসি সুপার ওয়্যার’কে নগদ ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা, সাহারা এন্টারপ্রাইজ’কে নগদ ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা, পপুলার ক্যাবলস’কে নগদ ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা, লুকার ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’কে নগদ ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা, মিন্টু হোল্ডিং ইলেকট্রনিক্স’কে নগদ ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা, মেসার্স আর ক্যাবলস’কে নগদ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা, টেকনো ট্রেডার্স’কে নগদ ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা, মাস্টার শফিউল্লাহ এন্ড সন্স প্রাইভেট লিমিটেড’কে নগদ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা ও সানমিং হারবাল ফুড’কে নগদ ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা জরিমানা প্রদান করেন।

এছাড়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে উক্ত মোবাইল কোট আনুমানিক ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা মূল্যের অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, মবিল ও ভেজাল খাদ্যদ্রব্য জব্দ ও ধ্বংশ করা হয়।