স্পোর্টস ডেস্ক : ২০০৮ সালে শুরু হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চলতি বছরই ১৬ বছরে পদার্পণ করেছে। সুদীর্ঘ সময় ধরে চলে আসা এই ফ্র্যাঞ্চাইজি লিগে নানান সময়ে দলগুলোর মধ্যে তুমুল প্রতিযোগিতা লক্ষ্য করা গেছে। তবে সব কিছু ছাপিয়ে বরাবরই আলোচনায় মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যকার লড়াই।
এদিকে দুই দলই হার দিয়ে এবারের আসর শুরু করেছে। আসরের উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসের বিপক্ষে মাঠে নেমেছিল চেন্নাই। এই ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচেই জাত চিনিয়ে ঘুরে দাঁড়ায় চারবারের চ্যাম্পিয়নরা। অন্যদিকে প্রথম ম্যাচে হেরে পয়েন্ট তালিকায় কিছুটা পিছিয়ে রয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স।
অন্যদিকে আইপিএলে এখন পর্যন্ত ৩৪ বার মুখোমুখি হয়েছে মুম্বাই ও চেন্নাই। এর মধ্যে ২০ জয় মুম্বাইয়ের আর ১৪ ম্যাচে জিতেছে চেন্নাই। এ ছাড়া শিরোপা নির্ধারণী ম্যাচেও সবচেয়ে বেশি মুখোমুখি হয়েছে দল দুটি।
শনিবার (৮ এপ্রিল) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে দুই দলের লড়াই। তবে এবারই ভিন্ন এক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে সমর্থকরা।
আপনার মতামত লিখুন :