গাজীপুর সিটির জরুন এলাকায় বসতভিটা রক্ষারদাবীতে মানববন্ধন | Daily AjKaler Kontho

গাজীপুর সিটির জরুন এলাকায় বসতভিটা রক্ষারদাবীতে মানববন্ধন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ৫, ২০২০, ৮:৪৭ অপরাহ্ন
গাজীপুর সিটির জরুন এলাকায় বসতভিটা রক্ষারদাবীতে মানববন্ধন

মোঃ কবির হোসেনঃ গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি জরুন এলাকায় দেড়শ বছরের পুরানা বসতভিটা রক্ষারদাবীতে মানববন্ধন করেছেন স্থানীয়রা । বৃহঃপতিবার সকালে কাশিমপুর-কোনাবাড়ী আঞ্চলিক সড়কে সহসস্রাধিক নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেয়। এসময় মানববন্ধনকারীরা জানান, কোনাবাড়ির জরুন এলাকার মিরপুর মৌজার প্রায় ১৫ বিঘা জমিতে ৪ শতাধিক পরিবার ঘর বাড়ি তৈরি করে দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছে । হঠাৎ ওই সম্পত্তি থেকে বসতভিটা উচ্ছেদের নোটিশ দেয়া হয় । এঘটনায় আতঙ্কের মধ্যে রয়েছে ভুক্তভোগী পরিবার গুলো ।
নিরুপায় হয়ে,পরিবার গুলো কোনাবাড়ী কাশিমপুর সড়কের দুপাশে মানববন্ধন করে। একপর্যায়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে মানববন্ধন কারীরা ।তারা প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলেন,লক্ষ লক্ষ রোহিঙ্গা আমাদের দেশে জায়গা পায় কিন্তু আমরা এ দেশের নাগরিক হয়েও কেন আমাদের দেড়শ বছরের পুরানো বসতবাড়িতে থাকার যায়গা পাবোনা।কেনই বা আমাদের উচ্ছেদ করা হবে ? বিক্ষোভকারীরা প্রায় আধা ঘন্টা সড়কে অবস্থান নিয়ে মানববন্ধন শেষ করেন।

আজকালের কন্ঠ /কবির /মিজান