বাউফলে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা সহ যুবক আটক | Daily AjKaler Kontho

বাউফলে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা সহ যুবক আটক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ২, ২০২৩, ১:৫৫ অপরাহ্ন
বাউফলে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা সহ যুবক আটক

সঞ্জয় , সিনিয়র রিপোর্টার : পটুয়াখালীর বাউফল থানা পুলিশের অভিযানে পলিথিন ব্যাগে গাঁজাসহ এক মাদক কারবারীকে আটক করা হয়েছে।উপজেলার কালাইয়া ইউনিয়নের কালাইয়া গ্রামের মোঃ সালাম হাওলাদার এর ছেলে মোঃ সোহাগ হাওলাদার (৩৮) কাছ থেকে দুটো নীল রংয়ের পলিথিন থেকে গাঁজা উদ্ধার হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার গভীর রাতে খবর পান যে উপজেলার কালাইয়া ইউনিয়নের লঞ্চ ঘাটের কাছে একটি ঘরে পাশে পলিথিন প্যাচানো একটি ব্যাগসহ গাঁজা নিয়ে এক লোক অবস্থান করছে।খবর পেয়ে ফোর্স নিয়ে অভিযান তত্বাবধান করেন বাউফল থানার (ওসি) তদন্ত মিজানুর রহমান এসআই ফিরোজ আল-মামুন এর নেতৃত্বে এএসআই আবুয়াল,এএসআই মৃদুল সহ সংগীয় ফোর্স নিয়ে উক্ত আসামীকে ধরতে সক্ষম হন এবং সোহাগের কাছে পাওয়া ওই পলিথিনে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করেন।

এ বিষয়ে বাউফল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আসামিকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে।বাউফল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পটুয়াখালী জেলা আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে।মাদকের বিরুদ্ধে সবসময়ই জিরো টলারেন্স অব্যহত থাকবে।