পটুয়াখালী প্রতিনিধি : আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২০ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষি মহিলা আসনের সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ খলিলুর রহমান মোহন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হেমায়েত উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ বেলাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জি এম সরফরাজ, জেলা আওয়ামীলীগ নেতা, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা , প্রেসক্লাবের সভাপতি কাজী সামসুর রহমান ইকবাল প্রমুখ।
এসময় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সকল সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের প্রধান শিক্ষকবৃন্দ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বগণ উপস্থিত ছিলেন।
সভায় ১৭ মার্চ দিবসটি উদযাপন উপলক্ষে সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী সুন্দর ও সুষ্ঠভাবে পালনের জন্য কেন্দ্রীয় কর্মসূচীর সাথে মিল রেখে স্থানীয় ভাবে বিভিন্ন কর্মসূচী গ্রহনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ হয় এবং কর্মসূচী বাস্তবায়নের জন্য বিভিন্ন উপ-কমিটির গঠন করা হয়েছে। একই সভায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহনের বিষয়েও সিদ্ধান্ত গ্রহণ হয়।
আজকালের কন্ঠ /বাদল /মিজান
আপনার মতামত লিখুন :