লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে লোহাগড়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়েজিত অনুষ্ঠানে দি লিটল সেন্ট ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃক প্রদর্শিত ডিসপ্লেটি মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে অনুষ্ঠানের সাথে সংগতিপূর্ণ নয় মর্মে উল্লেখ করে।
জনমনে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এঘটনায় লোহাগড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে উল্লেখ করে উক্ত প্রতিষ্ঠানকে গত ২৭ মার্চ প্রতিষ্ঠানের প্রধান বরাবর কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। ও আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে জবাব প্রদানের নির্দেশ দিয়েছে।
এব্যাপারে দি লিটল সেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক তোসলেম উদ্দিন জানান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে দেশের বিভিন্ন সেক্টরে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তারই প্রামাণ্য চিত্র ডিসপ্লের মাধ্যমে তুলে ধরা হয়। এ ঘটনায় উল্লেখ করে প্রশাসনের পক্ষ থেকে কারন দর্শানোর নোটিশের জবাব দেওয়া হয়েছে।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী জানান প্রধান শিক্ষকের নিকট থেকে জবাব পেয়েছি বিষয়টি নিয়ে তদন্ত চলছে তদন্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :