গরমে মুখে বরফ লাগানোর উপকার | Daily AjKaler Kontho

গরমে মুখে বরফ লাগানোর উপকার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ৩০, ২০২৩, ৬:৫২ অপরাহ্ন
গরমে মুখে বরফ লাগানোর উপকার

আজকালের কন্ঠ ডেস্ক : গরমে মুখে বরফ লাগানোর রয়েছে হাজারও উপকারিতা। তবে শুধু বরফ না লাগিয়ে বিশেষ কিছু উপকরণ মিশিয়ে নিন। এটি শুধু মুখ ঠান্ডা করে না আপনার ত্বক ও মুখের জন্যও উপকারী। এটি লাগালে ক্লান্ত চোখ তাৎক্ষণিক আরাম পায়। তবে বরফ প্রয়োগের একই পুরোনো পদ্ধতি অনুসরণ না করে বরফের সঙ্গে মিশিয়ে নিন কিছু বিশেষ উপকরণ। তাতে ফল হবে আরও বেশি।

বরফে যোগ করুন এই প্রাকৃতিক উপকরণগুলো-

চোখের ক্লান্ত ও ফোলাভাব দূর করতে তৈরি করুন এই বিশেষ ধরনের আইস কিউব। শুধু গরম পানিতে কিছু গ্রিন টি যোগ করুন এবং ফুটিয়ে নিন। তারপর ছেকে নিয়ে ঠান্ডা হলে বরফের ট্রেতে ঢেলে রাখুন। সেই বরফ চোখের নিচে ঘষে নিন। এতে চোখের তলার কালোদাগও দূর হবে।

অ্যালোভেরার আইস কিউব তৈরি করা খুব সহজ। অ্যালোভেরা রস ব্লেন্ড করে নিন। এরপর এটি বরফের ট্রেতে জমা করুন। এই আইস কিউবটি বেশি কাজ করবে যদি আপনি রোদ থেকে ফিরে মুখে লাগান। এতে সূর্যের তাপে পোড়া ত্বক আরাম পাবে। বিশেষ কারণে যাদের ত্বক একটু বেশি সেনসেটিভ, গরমে জ্বালাপোড়া করে। এই বরফ লাগালে তাৎক্ষণিক আরাম মিলবে।