বরিশাল বিভাগীয় জনকল্যাণ ক্লাবের উদ্যোগে চতুর্থ বার্ষিকী বনভোজন উদযাপন | Daily AjKaler Kontho

বরিশাল বিভাগীয় জনকল্যাণ ক্লাবের উদ্যোগে চতুর্থ বার্ষিকী বনভোজন উদযাপন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২, ২০২০, ১২:৪১ পূর্বাহ্ন
বরিশাল বিভাগীয় জনকল্যাণ ক্লাবের উদ্যোগে চতুর্থ বার্ষিকী বনভোজন উদযাপন

মোঃ কবির হোসেনঃ বরিশাল বিভাগীয় জনকল্যান ক্লাব (কোনাবাড়ী) চতুর্থ বার্ষিক ক্রীড়া, বনভোজন,ক্রেস্ট প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ২৮ শে ফেব্রুয়ারি রোজ শুক্রবার বাঁশরী পিকনিক স্পট রাজেন্দ্রপুর। মোঃ মাইনুল ইসলাম টিপু সভাপতি বরিশাল বিভাগীয় জনকল্যাণ ক্লাব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নাসির উদ্দিন মোল্লা কাউন্সিলর ৯ নং ওয়ার্ড সন্মানিত উপদেষ্টা বরিশাল বিভাগীয় জনকল্যাণ ক্লাব। মোঃ আলাউদ্দিন খান মোনায়েম সম্মানিত উপদেষ্টা বরিশাল বিভাগীয় জনকল্যাণ ক্লাব। সম্মানিত আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মোঃ মিজানুর রহমান পরান সভাপতি ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ। মোঃ আনিসুর রহমান মাস্টার সাধারণ সম্পাদক ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ। মোঃ মনোয়ার হোসেন মিন্টু আহবায়ক কোনাবাড়ী থানা শ্রমিকলীগ। মোঃ কায়সার আজাদ সচিব পল্লী বিদ্যুৎ সমিতি গাজীপুর । মোঃ বিল্লাল হোসেন সদস্য কোনাবাড়ী থানা আওয়ামী লীগ।মোঃ জহির রায়হান বিশিষ্ট ব্যবসায়ী কোনাবাড়ী । মোঃ রনি মিয়া সাধারণ সম্পাদক বৃহত্তর ফরিদপুর ঐক্য পরিষদ ।উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় জনকল্যান ক্লাবের কার্যনির্বাহী কমিটির সম্মানিত সকল সদস্য সহ প্রায় দুই সহস্রাধিক আমন্ত্রিত অতিথি। জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন সুপারস্টার চ্যানেল আই খ্যাত শিল্পী নওরীন।

আজকালের কন্ঠ /কবির /মিজান