মুজিব শতবর্ষ উপলক্ষে পুলিশ মেমোরিয়াল -ডে উপলক্ষে আলোচনা সভা | Daily AjKaler Kontho

মুজিব শতবর্ষ উপলক্ষে পুলিশ মেমোরিয়াল -ডে উপলক্ষে আলোচনা সভা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২, ২০২০, ১২:২৫ পূর্বাহ্ন
মুজিব শতবর্ষ উপলক্ষে পুলিশ মেমোরিয়াল -ডে উপলক্ষে আলোচনা সভা

পটুয়াখালী প্রতিনিধিঃ মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ পুলিশ পটুয়াখালী জেলা পুলিশের আয়োজনে মানুষের সেবায় শান্তি রক্ষায় কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যবৃন্দের স্মরনে পুলিশ
মেমোরিয়াল -ডে উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ মার্চ রবিবার বেলা ১১টায় পুলিশ লাইন হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথিতর বক্তব্য রাখেন পটুয়াখারী-১ আসনের সংসদ সদস্য এ্যাড. মোঃ শাহজাহান মিয়া (এমপি)। পুলিশ সুপার মোহাম্মাদ মইনুল হাসান এর সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ বিল্লাল হোসেন এর সঞ্চালনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন। সভায় পুলিশ প্রশাসনের কর্মকর্তা,সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ,ট্রাফিক পুলিশ, ডিবি পুলিশ, নৌ-পুলিশ, র‌্যাব পুলিশ,টুরিষ্ট পুলিশ এবং নিহত পুলিশ সদস্যের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মানুষের সেবায় শান্তি রক্ষায় কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যবৃন্দের পরিবারের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

আজকালের কন্ঠ /বাদল /মিজান