নতুন সময়সূচি শুরু হলো অফিস-ব্যাংক-প্রাথমিক বিদ্যালয়ে | Daily AjKaler Kontho

নতুন সময়সূচি শুরু হলো অফিস-ব্যাংক-প্রাথমিক বিদ্যালয়ে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২৭, ২০২৩, ১১:৪৭ পূর্বাহ্ন
নতুন সময়সূচি শুরু হলো অফিস-ব্যাংক-প্রাথমিক বিদ্যালয়ে

আজকালের কন্ঠ ডেস্ক : রমজান মাসে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট নামাজের বিরতি থাকবে। গত ১৩ মার্চ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।‌

প্রথম রোজা থেকেই এ সময়সূচি চালু হওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু এবার রমজানের প্রথম ও দ্বিতীয় দিন পড়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। রোববারও ছিল মহান স্বাধীনতা দিবসের ছুটি। ফলে রমজানের প্রথম তিন দিন নতুন সময়সূচি চালু করা যায়নি। সোমবার থেকে নতুন সময়সূচিতে চলছে প্রথম অফিস।

অন্যদিকে গত বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ১৫ পনের রমজান পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে। এই সময়ে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত ক্লাস চলবে।