শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ | Daily AjKaler Kontho

শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২৬, ২০২৩, ১:০৭ অপরাহ্ন
শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

সুশান্ত রায় বিশেষ প্রতিনিধি শেরপুরঃ শেরপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। ২৬ শে মার্চ রবিবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। পরে সূর্যোদয়ের সাথে সাথে শেরপুরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে প্রথমেই শ্রদ্ধা নিবেদন করেন জেলাপ্রশাসক সাহেলা আক্তার ও পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম।

পরে একে একে ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মোহাম্মদ আল মাহমুদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এজেড মুর্শিদ আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন ছানু, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডক্টর অনুপম ভট্টাচার্য, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেনাজ ফেরদৌস, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরো সহ বিভিন্ন রাজনৈতিক দল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান জেলা আইনজীবী সমিতি, প্রেসক্লাব, জেলা ক্রীড়া সংস্থা সহ বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর শহরের চকবাজারস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সকাল সাড়ে ৮টায় শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার ও পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম।