নকলায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন | Daily AjKaler Kontho

নকলায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১৭, ২০২৩, ৪:৪৮ অপরাহ্ন
নকলায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

নকলা (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নকলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সামিউল হক মুক্তার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ বোরহান উদ্দিন এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।

এসময় উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সরকারী দপ্তরের প্রধানগন এবং নকলা প্রেস ক্লাবের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।