নালিতাবাড়ী প্রতিনিধি পুলক রায়ঃ আজ ১৭ ই মার্চ নালিতাবাড়ীতে শ্রদ্ধার সহিতে পালিত হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী ও মাল্যদান এবং কেক কাটার ভিতর দিয়ে পালিত হলো এই জন্মবার্ষিকী। পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগের নালিতাবাড়ী উপজেলা শাখার দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, আওয়ামী ছাত্রলীগ, আওয়ামী সেচ্ছাসেবকলীগ ও অন্যান্য নালিতাবাড়ী উপজেলা আওয়ামীলীগের অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ গোলাম মোস্তফা,নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুস সবুর, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু যুগেন্দ্র চন্দ্র রায়, নালিতাবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ওয়াজ করণী, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফারুক আহমেদ বকুল, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল ওয়াহাব ও মোঃ জাহাঙ্গীর আলম, নালিতাবাড়ী পৌরসভার মেয়র জনাব আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, নালিতাবাড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলাম সহ অন্যান্য সকল নেতৃবৃন্দ। উক্ত আলোচনা সভায় বাংলার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনন্য তাৎপর্য ফুটে উঠে। এবং জাতির জনকের সুযোগ্য কণ্যা গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত দিয়ে জাতির জনকের যে আদর্শ ও স্বপ্ন ছিলো এই দেশকে নিয়ে তা বাস্তবায়নে সকলকে আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :