সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো ,চার দিনব্যাপী পঞ্চম দোল উৎসব | Daily AjKaler Kontho

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো ,চার দিনব্যাপী পঞ্চম দোল উৎসব


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১৫, ২০২৩, ৭:৪৪ অপরাহ্ন
সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো ,চার দিনব্যাপী পঞ্চম দোল উৎসব

মিলন ,সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি শ্রীশ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের জন্মভিটায় আশ্রমে ভগবান শ্রীকৃষ্ণের পঞ্চম দোলযাত্রা উপলক্ষে রবিবার ১২ মার্চ থেকে বুধবার ১৫ মার্চ পযর্ন্ত ৪ দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠান লক্ষদিক ভক্তের সমাগমে শেষ হলো পঞ্চম দোল উৎসব।

মন্দিরের সভাপতি কার্ত্তিক চন্দ্র মিত্রের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সন্দীপ রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (কলারোয়া-তালা) আসনের মাননীয় সাংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব দিলীপ কুমার ঘোষ, ৩৩ বর্ডার-গার্ড বাংলাদেশ ব্যাটেলিয়ানের সাতক্ষীরা অপারেশন অফিসার মাসুদ রানা, কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবু ঘোষ সনৎ কুমার, ডাঃ সুব্রত ঘোষ, এস এম আলতাফ হোসেন লাল্টু, বিশ্বাজিৎ সাধু, সুভাষ চন্দ্র ঘোষ, বিশ্বনাথ ঘোষ, স্বপন কুমার শীল, সিদ্ধেশ্বর চক্রবর্তী, তপন কুমার বিশ্বাসসহ বিভিন্ন রাজনীতিক ও সুশিল সমাজের শীর্ষস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সাধারণ সম্পাদক সন্দীপ রায় বলেন, আশ্রমে আসা ভক্ত ও দর্শনার্থীদের সুবিধার্থে ৪ বিঘা জমির উপরে প্যান্ডেল তৈরি করা হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পযর্ন্ত খাওয়া, বিশুদ্ধ পানীয়জল ও প্রাথমিক চিকিৎসার ব্যাবস্থা ছিলো।

আশ্রমে সভাপতি কার্ত্তিক চন্দ্র মিত্র ভক্তগণের উদ্দেশ্যে বলেন তাদের সুনজর ও অনুদানের জন্য আশ্রম আজ এই পর্যায়ে এসেছে, এই আশ্রমকে আন্তর্জাতিক মানের করার জন্য সকলের সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

দেশ-বিদেশের লক্ষদিক ভক্ত সমাগম হয় এ অনুষ্ঠানে। অনুষ্ঠানে নিরাপত্তার জন্য মোতায়েন ছিল পুলিশ, বিজিবি, আনসার সদস্যবৃন্দ।