রাণীশংকৈলে শিশু ধর্ষনের চেষ্টা,থানায় মামলা | Daily AjKaler Kontho

রাণীশংকৈলে শিশু ধর্ষনের চেষ্টা,থানায় মামলা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৩, ২০২০, ৮:২৯ পূর্বাহ্ন
রাণীশংকৈলে শিশু ধর্ষনের চেষ্টা,থানায় মামলা

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় ৭০ বছরের বৃদ্ধকে আটক করেছে রাণীশংকৈল থানা পুলিশ। গত ২১ ফেব্রুয়ারী উপজেলার যদুয়ার গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার মুনিষগাঁও উত্তর পাড়া গ্রামের রাজিকুলের ৭ বছরের মেয়ে যদুয়ার গ্রামের (নানা) সিরাজুলের বাড়ীতে পড়ালেখা করতো। শুক্রবার বিকেলে যদুয়ার গ্রামের মৃত নজিতুল্লার ছেলে জামাল উদ্দীন ওরফে নেনকু (৭০) মেয়েটিকে ১০ টাকা দেওয়ার কথা বলে ফুসলিয়ে বাড়ীর পার্শ্বে দবিরুলের গম ক্ষেতের শ্যালো মেশিন ঘরের পার্শ্বে নিয়ে গেলে উড়না বিছিয়ে ধর্ষনের চেষ্টা করে। এ সময় ঐ গ্রামের কুলসুম বেগম ও বৃষ্টি আক্তার বিষয়টি দেখে সন্দেহ করে দ্রুত মেয়ের নানী ও খালাকে খবর দিলে আশপার্শ্বের লোকজনসহ বৃদ্ধকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে জামাল উদ্দীনকে থানায় নিয়ে
আসে। পরে মেয়ের বাবা বাদী হয়ে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (৪) (খ) ধারায় মামলা করেন তারিখ ২১-০২-২০২০র্খ্রি:, মামলা নং – ৯। রাণীশংকৈল থানার ওসি তদন্ত খায়রুল আনাম ডন ঘটনার সত্যাতা নিশ্চিত করেন
বলেন, আসামীকে আজ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আজকালের কন্ঠ /শিল্পি /মিজান