কোনাবাড়ী কলেজ মাঠে শহীদের স্মরণে একুশের প্রথম প্রহর পালন | Daily AjKaler Kontho

কোনাবাড়ী কলেজ মাঠে শহীদের স্মরণে একুশের প্রথম প্রহর পালন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২২, ২০২০, ৯:৫৮ পূর্বাহ্ন
কোনাবাড়ী কলেজ মাঠে শহীদের স্মরণে একুশের প্রথম প্রহর পালন

গাজীপুর প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় গাজীপুর কোনাবাড়ীতে “কোনাবাড়ি ফ্রেন্ডস ক্লাবের” উদ্যোগে পালিত হয়েছে ২১ ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে কোনাবাড়ি বিশ্ববিদ্যালয় কলেজে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালিত হয়েছে ।

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সারা দেশের মতো এখানেও রাত ১২ টা ১ মিনিটে কোনাবাড়ি বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ।

এদিকে শহীদ মিনারে কোনাবাড়ী থানা প্রশাসন,স্কুল কলেজ বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন রাজনৈতিক, আওয়ামী অঙ্গ সংগঠন, শ্রমীক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুলো শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে। এ সময় অমর একুশের কালজয়ী গান ‘ গাওয়া হয়েছিল ,আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি ।

পুষ্পস্তবক অর্পণ শেষ করে সবাই সেখানে কিছুক্ষণ নীরবে এক মিনিট দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলন ও শহীদদের স্মৃতির চারনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদ হোসেন। কলিন্দ্রনাথ গোলদার ওসি তদন্ত। মোঃ হেলাল উদ্দিন হেলু সভাপতি ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ।মোঃ সাহাব উদ্দিন সাধারন সম্পাাদক ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ মোঃ মনোয়ার হোসেন মিন্টু আহ্বায়ক কোনাবাড়ী থানা শ্রমিক লীগ। মোঃ জাহাঙ্গীর আলম সভাপতি ফ্রেন্ডস ক্লাব, সাংগঠনিক সম্পাদক গাজীপুর মহানগর। মোঃ আনিসুর রহমান মাস্টার সাধারণ সম্পাদক ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ। মোঃ বিপ্লব হোসেন সাংগঠনিক সম্পাদক ৮ নং আওয়ামী লীগ। মোঃ জাকির হোসেন ভান্ডারী যুগ্ন-আহবায়ক কোনাবাড়ী থানা শ্রমিক লীগ। আব্দুল করিম সভাপতি দেওলিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। মোঃ আশিকুর রহমান জিয়া সাধারণ সম্পাদক পদপ্রার্থী কোনাবাড়ি থানা যুবলীগ। মোঃ এ আর কামাল হোসেন সাধারণ সম্পাদক কোনাবাড়ি ফ্রেন্ডস ক্লাব। মোঃ জাকির হোসেন, মোঃ সোহেল মিয়া, আজিজুল ইসলাম লিটন প্রমুখ।

আজকালের কন্ঠ /কবির /মিজান