পটুয়াখালীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন | Daily AjKaler Kontho

পটুয়াখালীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২১, ২০২০, ৮:৫১ অপরাহ্ন
পটুয়াখালীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী জেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দীয়
সভাপতি পদে মোঃ হারুন অর রশিদ ও সাধারন সম্পাদক পদে মোঃ মজিবুর রহমান পুনরায় নির্বাচিত হয়েছেন। এ ছাড়াও বাকি ১৫ টি পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন যারা তারা হলেন- সহ- সভাপতি পদে মোঃ গোলাম মস্তফা ও মোঃ আলতাফ চৌকিদার, সহ- সাধারন সম্পাদক মোঃ জলিল চৌকিদার ও মোঃ পিন্টু হাওলাদার, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মনিরুজ্জামান তালুকদার ও মোঃ হাবিব ফকির, কোষাধ্যক্ষ পদে মোঃ আলমগীর, সমাজ কল্যান সম্পাদক পদে মোঃ আঃ সালাম (সায়েম), দপ্তর সম্পাদক পদে মোঃ শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক পদে মোঃ শাহিন শরীফ, ক্রীড়া সম্পাদক পদে মোঃ বাচ্চু চৌকিদার, কার্যনির্বাহী সদস্য ৪টি পদে মোঃ ফারুক ঘরামী, মোঃ মিজানুর রহমান হাওলাদার, মোঃ আবু মুজাহিদ ও মোঃ হাবিব সরদার। উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সদস্য ছিলেন জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান ও সমীর চন্দ্র কর্মকার।

আজকালের কন্ঠ /বাদল /মিজান