দুমকিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত | Daily AjKaler Kontho

দুমকিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২১, ২০২০, ৮:৪২ অপরাহ্ন
দুমকিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় পটুয়াখালীর দুমকি উপজেলায় মহান একুশে ফেব্রুয়ারী, ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে প্রভাতফেরিতে উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেয়। পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও শঙ্কর কুমার বিশ্বাস। এসময় থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান, ভাইস চেয়ারম্যান এড. মাসুদ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা আ’লীগ সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সেলিম আকন প্রমূখ উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ / আমির হোসাইন /মিজান