খালেদা জিয়ার মুক্তির আবেদন এসেছে : আইনমন্ত্রী | Daily AjKaler Kontho

খালেদা জিয়ার মুক্তির আবেদন এসেছে : আইনমন্ত্রী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ৯, ২০২৩, ৫:২৭ অপরাহ্ন
খালেদা জিয়ার মুক্তির আবেদন এসেছে : আইনমন্ত্রী

আজকালের কন্ঠ ডেস্ক : আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শর্তসাপেক্ষে মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন এসেছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) সচিবালয়ে আইনমন্ত্রণালয়ের সভা কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আনিসুল হক বলেন, আমি জানতে পেরেছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার ভাই শর্তযুক্ত মুক্তির জন্য আবেদন করেছেন। তবে সেটি এখনও আমার কাছে আসেনি। মন্ত্রণালয়ে এসেছে। ফাইলটি দেখলে আমি বিস্তারিত বলতে পারব।

আইনমন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসনের পরিবারের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে। আমি যেটা মনে করি আগে যে শর্ত ছিল সেটিই থাকবে। তার বিদেশে চিকিৎসার জন্য কোনো আবেদন এখানও আসেনি।

তিনি বলেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়টি আগের শর্তে নেই। তাকে বিদেশে চিকিৎসার আবেদন নাকচ করা হয়েছে বলে যে সংবাদ এসেছে তা সত্যি নয়। এমন কোনো সিদ্ধান্ত এখনও হয়নি।