গাজীপুরে রাস্তা প্রশস্ত করার লক্ষ্যে নিজ হাতে ভেঙ্গে নিচ্ছেন স্থাপনা | Daily AjKaler Kontho

গাজীপুরে রাস্তা প্রশস্ত করার লক্ষ্যে নিজ হাতে ভেঙ্গে নিচ্ছেন স্থাপনা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৯, ২০২০, ১১:২৮ অপরাহ্ন
গাজীপুরে রাস্তা প্রশস্ত করার লক্ষ্যে নিজ হাতে ভেঙ্গে নিচ্ছেন স্থাপনা

জেলা প্রতিনিধিঃ গাজীপুর সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ড কে.বি রোডের বাসিন্দা নজরুল ইসলাম সিটি কর্পোরেশনের নির্দেশনা মোতাবেক আধুনিক বাসযোগ্য গাজীপুর গঠনে রাস্তা প্রশস্ত করার লক্ষ্যে নিজ হাতেই ভেঙ্গে নিচ্ছেন তার তিনতলা বিল্ডিং এর একাংশ । বিল্ডিং এর মালিক নজরুল ইসলাম আজকালের কন্ঠকে বলেন রাস্তা প্রশস্ত করনের লক্ষে আমি ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে নিজ হাতে আমার স্থাপনা নিজেই ভেঙ্গে নিচ্ছি। নিজ হাতে বিল্ডিং ভাঙ্গার কারণ জানতে চাইলে তিনি বলেন আমার এই ছোট্ট একটি স্থাপনা ডেলি লেবার ভাঙ্গলে তারা বিক্ষিপ্তভাবে ভাঙ্গবে এতে আমার বিল্ডিং এর অনেক ক্ষতি হবে।

তিনি আরো বলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম আধুনিক বাসযোগ্য গাজীপুর গঠনে গাজীপুরের জন্য যে উন্নয়নের পরিকল্পনা হাতে নিয়েছেন আমরা খুশি। আমরা এই মহা পরিকল্পনার জন্য সব সময় সার্বিক সহযোগিতা করে যাব।

এ ব্যাপারে ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ৭ নং জোনের সভাপতি মোঃ সেলিম রহমান বলেন আমাকে সবাই এ ব্যাপারে সার্বিক সহোযোগীতা করে । আমি এরকম উদ্যোগ নেয়ার জন্য সবাই কে আন্তরিক ভাবে অভিনন্দন জানাই।

আজকালের কন্ঠ /কবির / মিজান