নিজস্ব প্রতিনিধি : গত ০৪ মার্চ ২০২৩ খ্রিঃ তারিখ র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ২২,৪৫,৫০০/- (বাইশ লক্ষ পয়তাল্লিশ হাজার পাঁচশত) টাকা মূল্যের ৭৪৮৫ (সাত হাজার চার শত পঁচাশি) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম ইমরান গাজী (৪৩) বলে জানা যায়।
এসময় তার নিকট থেকে মাদক বিক্রয়ের নগদ- ৭,৫৭০/- (সাত হাজার পাঁচশত সত্তর) টাকা উদ্ধার করা হয়।
আপনার মতামত লিখুন :